এ সম্পর্কিত আরও খবর
মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান। বহিষ্কৃত নাবিল বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান জানান, মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ৩০ জুন নাবিলকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত প্রতিবেদনে, নাবিলকে আজীবন বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। পরবর্তীতে ডিসিপ্লিনারি বোর্ড এই সুপারিশ বহাল রেখে সিন্ডিকেটে প্রেরণ করে। এরপর ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটে তাকে আজীবন বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ জুন তৌফিক ইসলাম নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন