এ সম্পর্কিত আরও খবর
ব্রাকসুতে ছাত্রশিবির সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ এএম
-
ছবি: সংগৃহীত
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ‘বেরোবি শিক্ষার্থী পরিষদের’ প্যানেল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন বেরোবি ছাত্র শিবিরের সভাপতি মো. সুমন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ।
ব্রাকসুর ১৩ সদস্যদের প্যানেলে ভিপি পদে আহমাদুল হক আলবীর, জিএস পদে মেহেদী হাসান, এজিএস পদে বায়েজিদ শিকদার, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রিড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলি সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ, ও কার্যনির্বাহী পদে মরিয়ম জমিলা, বায়েজিদ বোস্তামি ও আল হুমায়রা ঐশীর নাম ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া মুখতার ইলাহি হল, বিজয় ২৪ হল ও শহীদ ফেলানী হলের ছাত্র শিবির সমর্থিত প্যানেলে ৯ জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বেরোবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আমরা বোরোবি শিক্ষার্থী পরিষদ নামে প্যানেল ঘোষণা করেছি। প্যানেলে নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পরিচিত মুখদের রাখা হয়েছে, যারা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা।’
বেরোবি ছাত্র শিবিরের সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা মো. সুমন সরকার বলেন, ‘ব্রাকসু নির্বাচনকে সামনে রেখে অন্তর্ভুক্তি মূলক নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। আশা করি এই প্যানেল শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন