এ সম্পর্কিত আরও খবর
ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল: ৭টি সহায়তা কেন্দ্র ও মেডিক্যাল ক্যাম্প
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার, (১৩ ডিসেম্বর) শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ছাত্রদলের পক্ষ থেকে ৭টি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। পাশাপাশি একটি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসুস্থ পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
সহায়তা কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্য প্রদান, হল ও পরীক্ষাকেন্দ্রের অবস্থান জানানো, জরুরি যোগাযোগে সহায়তা এবং দিকনির্দেশনা দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক উপস্থিত থেকে প্রয়োজনীয় সেবা দেন।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পরীক্ষার দিন তাদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন