এ সম্পর্কিত আরও খবর
চবির এ ইউনিটে উপস্থিতি ৯০.৫৯ শতাংশ, আসনপ্রতি লড়েছেন ৭২ জন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এতে সবমিলিয়ে উপস্থিতির হার ছিল ৯০.৫৯ শতাংশ। পরীক্ষায় আসন প্রতি অংশগ্রহণ করেছেন ৭২জন।
শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ তিনটি কেন্দ্রে এই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সর্বমোট ৮৭ হাজার ৬৯৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯ হাজার ৪১০ জন। এতে অনুপস্থিত ছিল ৮ হাজার ২৮৪ জন। মোট উপস্থিতি হার ছিল ৯০.৫৯%।
'এ' ইউনিট ভর্তি পরিক্ষার কো-অর্ডিনেটর ও চবি জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. গোলাম কিবরীয়ার দেয়া তথ্য অনুযায়ী, ঢাকা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৫৫ হাজার ৫৫০ যার মধ্যে ৪৯ হাজার ৭৭৩ জন উপস্থিত ছিলো এবং উপস্থিতি হার ৮৯.৬০%।
রাজশাহী কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১২ হাজার ৭৯৮ যার মধ্যে উপস্থিতি ১১ হাজার ৫৮২ জন, উপস্থিতি হার ৯০.৫০%। চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ১৯ হাজার ৩৪৬ যার মধ্যে ১৮ হাজার ৫৫ জন উপস্থিত ছিল এবং উপস্থিতি হার ৯৩.৩৩%।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের অধীনে রয়েছে ৪ টি অনুষদ। এগুলো হলো, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স এন্ড ফিশারিজ অনুষদ। "এ" ইউনিটে ১ হাজার ৯৩ টি আসন রয়েছে।
'এ' ইউনিট ভর্তি পরিক্ষার কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. গোলাম কিবরীয়া বলেন, "কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। আমরা কোনো অভিযোগ পাইনি। সব জায়গায় ভালভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে।"
এ ছাড়া আগামীকাল ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষ ও গবেষণা বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ রয়েছে। এতে মোট আসন রয়েছে ৮৪৯টি। এই ইউনিটে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৬ টি।
এবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছে ২ লাখ ৩৩ হাজার ৩২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ২৩ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন