এ সম্পর্কিত আরও খবর
বেরোবিতে শান্তিপূর্ণভাবে রাবির ‘বি’ ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা আঞ্চলিক ৬টি কেন্দ্রে একযোগে আয়োজন করা হয়।
বেরোবি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯০.০৫ শতাংশ।
পরীক্ষা চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক। ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল মাজেদ চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন