এ সম্পর্কিত আরও খবর
'গবেষণাই জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূল চালিকাশক্তি'
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গবেষণার মানোন্নয়নে ‘রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সঠিক রিসার্চ মেথোডোলজিই গুণগত ও মানসম্মত গবেষণার মূল ভিত্তি। গবেষণা পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছাড়া কোনো গবেষণার ফলাফল আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব নয়। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণার কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হয়ে নৈতিকতা, তথ্য বিশ্লেষণ ও গবেষণা উপস্থাপনায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান। তিনি গবেষণা সমস্যা নির্ধারণ, লিটারেচার রিভিউ, গবেষণা নকশা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি এবং গবেষণাপত্র লেখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন