এ সম্পর্কিত আরও খবর
ডিআইইউসাসের পলিসি কনক্লেভে আসছেন শফিকুল আলম
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
ডিআইইউ প্রতিবেদক: ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশাসন ও গণতন্ত্রে এর প্রভাব নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) আয়োজন করতে যাচ্ছে “Policy Conclave on Misinformation: Challenges to Governance and Democracy” শীর্ষক একটি নীতি সংলাপ।
আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (এসটিসি)-এ সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ জানান, বর্তমান সময়ে ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যেভাবে রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রকে প্রভাবিত করছে, সে বিষয়ে প্রধান অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নীতি সংলাপকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্ব, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং সুশাসন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা নিয়েও আলোচনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন