এ সম্পর্কিত আরও খবর
বেরোবিতে রেজিস্ট্রার, প্রক্টর, বহিরাঙ্গন তিন পদেই এক বিএনপি পন্থী শিক্ষক
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
বেরোবি সংবাদদাতা : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্টারের ( চলতি দায়িত্ব) পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান দায়িত্ব প্রাপ্ত প্রক্টর,বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. ফেরদৌস রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (১৬ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্যের অনুমোদনক্রমে সংস্থাপন শাখা-১-এর উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুল ইসলাম এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।এই স্বাক্ষরে বর্তমান প্রক্টর,বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. ফেরদৌস রহমান কে চলতি দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার এর দায়িত্ব দেওয়া হয়।একই দিন অপরাহ্ন থেকে এ আদেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এটা নিয়ে ক্যাম্পাসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একই ব্যাক্তি কিভাবে বিশ্ববিদ্যালয়ের তিন গুরুত্বপূর্ণ পদে থাকে?বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,বহিরাঙ্গন পরিচালক ও বর্তমান রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান কে একাধিকবার ফোন করলেও পাওয়া যায় নি
এ বিষয়ে উপাচার্য ড. মো. শওকাত আলী কে ফোন করলেও পাওয়া যায় নি।
উল্লেখ্য, একই সভার সিদ্ধান্তে রেজিস্ট্রার ড. মোঃ হারুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর নিয়োগসংক্রান্ত পূর্বের পত্র (পত্র নং- বেরোবিং/রেজি:/সিন্ডিঃসিদ্ধ:/১০৫/২০২৫/২৫১০; তারিখ: ৪ নভেম্বর ২০২৫) বাতিল করে তাঁকে ১৬ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন