এ সম্পর্কিত আরও খবর
শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান, সম্পাদক নুর আলম
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে পাঁচটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সৈকত মাহাবুব, যুগ্ম সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাগর হোসেন শুভ্র, কোষাধ্যক্ষ হিসেবে জাগো নিউজের প্রতিনিধি এসএইচ জাহিদ, দপ্তর সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. মোফাজ্জল হক।
এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)।
ফলাফল ঘোষণা শেষে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন