এ সম্পর্কিত আরও খবর
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
-
ছবি: সংগৃহীত
বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত ভিপি প্রার্থী (স্বতন্ত্র) শামীম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট আব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে শামীম লেখেন, কথা রেখেছি, শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।
শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে তিনি ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে পরাজিত হন। তবে ভোটের প্রচার-প্রচারণাকালে ব্যতিক্রমী বক্তব্য ও প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন