এ সম্পর্কিত আরও খবর
রাবিতে ছাত্রলীগ নেতা আটক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহাদাত হোসেন নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।
নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, শাহাদাত ছাত্রলীগের রাজনীতি করতো। তার নামে মামলাও আছে। কোন নাশকতার সঙ্গে জড়িত কিনা সেটা আমরা যাচাই-বাছাই করছি।
২০২২ সালে ঘোষিত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন শাহাদাত। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরীতে। তিনি একটি কোচিং সেন্টার পরিচালনা করেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন