এ সম্পর্কিত আরও খবর
জবিতে গবেষণায় স্বীকৃতি: ড. নিস্তার জাহান কবীরের বড় অর্জন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
-
ছবি: সংগৃহীত
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে 'ভাইস-চ্যান্সেলর'স গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪'-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ২০২৩ সালে স্বনামধন্য 'International Journal of Arab and Muslim'-এ প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের জন্য তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর গবেষণাপত্রটির শিরোনাম হলো "They are us': Orientalist perspective challenged in New Zealand Newspapers' coverage."
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ড. নিস্তার জাহান কবীরের এই গৌরবময় অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, যা তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস।
আগামী ৮ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় অবস্থিত জবি কনফারেন্স হলে (১) আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন