এ সম্পর্কিত আরও খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে প্রথমবারের মতো বর্ষবরণ উদযাপন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত “বৈশাখ বরণ উৎসব ১৪৩৩”-এ বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সকাল ১১টায় অংশগ্রহণকারীদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরাস ও দলীয় বৈশাখী গানের মাধ্যমে উদ্বোধনের পর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলাপচারিতা ও অনুভূতি বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে বালিশ খেলা ও বিভিন্ন ইনডোর গেমস আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্ব।
এ পর্বে শিক্ষার্থীরা নাচ, গান, গল্প বলা ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। তৃতীয় পর্বে বাদ্যযন্ত্রের পরিবেশনা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের বিরতির পর ফোক ও ব্যান্ড সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি টানা হয়।
আয়োজনে অংশ নেওয়া ১৮তম ব্যাচের শিক্ষার্থী আনিকা বলেন, “এ ধরনের ঘরোয়া কিন্তু প্রাণবন্ত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে এবং বিভাগের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।”
১৫তম ব্যাচের শিক্ষার্থী রাগিব শাহরিয়ার বলেন, “আমাদের বিভাগে প্রথমবারের মতো বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়েছে। গান, নাচ, বাদ্যযন্ত্র ও আবৃত্তিতে পুরো আয়োজন ছিল মুখর। সবাই মিলে আনন্দ করতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত হবে এ প্রত্যাশা করেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন