এ সম্পর্কিত আরও খবর
ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ভর্তিতে পাশে দাড়ালেন ছাত্রদল নেতা তারিক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর মাস্টার্স ভর্তির পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। অর্থাভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকা ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় সব দায়িত্ব নেন তিনি।
তরিকুল ইসলাম তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক।
সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী ঢাবির চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। আগামী ৭ মে তার মাস্টার্সে ভর্তির শেষ সময় ছিল। তবে স্কলারশিপ পরীক্ষার ফি, প্রয়োজনীয় কাগজপত্র, এফিডেভিট ও পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে নিজের জমানো সব অর্থ ব্যয় হয়ে যায় তার। পরিবারও ঋণে জর্জরিত থাকায় সেখান থেকেও কোনো সহায়তা পাওয়া সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে হলের এক বড় ভাইয়ের মাধ্যমে তরিকুল ইসলাম তারিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই তারিক ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে ভর্তির প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারিক ভাই আমার কথা শুনে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি নতুন করে অনুপ্রাণিত হয়েছি।”
এ বিষয়ে তরিকুল ইসলাম তারিক বলেন, “রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হয়ে যাক, তা মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং তাদের সংকটে পাশে থাকা।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন