এ সম্পর্কিত আরও খবর
চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৪ মে ২০২৬, ০১:১৫ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশের চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৩ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিউল ইসলাম তালুকদার বিদ্যুৎ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় গুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।
সংগঠনের নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং সাংগঠনিক কার্যক্রম প্রতিটি ক্যাম্পাস পর্যায়ে সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন