এ সম্পর্কিত আরও খবর
শিক্ষার্থীদের সামনে আবেগাপ্লুত নোবিপ্রবি'র বিদায়ী ভিসি, পেলেন সংবর্ধনা
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিদায়ী উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শুক্রবার (১৫ মে) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে।
এ সময় তিনি বলেন, আমি ১৮ মাস আপনাদের পাশে ছিলাম। যা কিছু ভালো করেছি সব এ বিশ্ববিদ্যালয়ে রেখে গেলাম। আর যা কিছু খারাপ, তা আমার সঙ্গে নিয়ে গেলাম। বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাক- এই দোয়া করি। সবার কাছে আমি কৃতজ্ঞ। বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। পরে শিক্ষার্থীরা তাকে ফুলেল সংবর্ধনা ও উপহার প্রদান করেন। বিদায়ী মুহূর্তে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন