এ সম্পর্কিত আরও খবর
আংশিক কমিটি অনুমোদন
তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আসিফ -পলাশ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:২৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ তেজগাঁও কলেজ শাখার আগামী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। শুক্রবার (১৫ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসিফ হোসাইন এবং সহ-সভাপতি হয়েছেন মোঃ গোলাম রাব্বি। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে পলাশ সরকার ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে তাসফিয়া তাবাসসুমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, দপ্তর সম্পাদক রাহিমুল ইসলাম আকাশ, অর্থ সম্পাদক মোঃ নাইমুর রহমান নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান মজুমদার, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম জয়, ক্রীড়া সম্পাদক শাহাবুর রহমান মাসনূন, ছাত্রী বিষয়ক সম্পাদক রিপা সুলতানা, সমাজসেবা সম্পাদক হাবিব শিকদার, পরিবেশ ও জলবায়ু সম্পাদক মাহফুজ রৌদ্র, সাহিত্য সম্পাদক শাহরিয়া ইমরান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আইমান আহাদ। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে মোঃ জুবায়ের হোসেন, সাইফুল আল নোমান ও জিহাদ আহমেদকে।
তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং তেজগাঁও কলেজ সরকারি করণের দাবিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচি পালন করে আসছে। সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দাবিকে সামনে নিয়ে এসেছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ আসিফ হোসাইন বলেন, “তেজগাঁও কলেজ সরকারি করণের দাবি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখার আন্দোলন-সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমরা সোচ্চার থাকবো এবং তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন