এ সম্পর্কিত আরও খবর
পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:০৮ এএম
-
ছবি: সংগৃহীত
রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিহাব শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুরের দর্শনা এলাকায় মাহামুদুল হাসানের একমাত্র ছেলে।
জানা গেছে, তিন বন্ধুর সঙ্গে শিহাব শাহরিয়ার রংপুরের পানবাড়ি ব্রিজ-সংলগ্ন ঘাঘট নদীতে গোসলে নামেন। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয় ও সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরাও তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন