এ সম্পর্কিত আরও খবর
শিশুদের বুলিং প্রতিরোধে মিরপুরে ম্যাফের সচেতনতা কর্মসূচি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০১ এএম
-
ছবি: সংগৃহীত
মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) ঢাকা শাখার আয়োজনে মিরপুরস্থ আমাদের পাঠশালায় শিশুদের হয়রানি ও বুলিং সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত। মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) ঢাকা শাখার সদস্যবৃন্দ, তথা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যকার সহযোগিতামূলক সমবেত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে আয়োজিত হচ্ছে শিশুদের হয়রানি ও বুলিং সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর-১২ তে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় আমাদের পাঠশালায় এই ক্যাম্পেইন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, ইডেন মহিলা কলেজ ছাত্রদল নেত্রী তোহা আমিন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আসাদুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী।
এই কর্মসূচির চারটি ধাপে অংশ নেন শতাধিক শিক্ষার্থী ও বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা আয়োজকদের সাথে হয়রানি ও বুলিং বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ও এসব সমস্যার সমাধান বিষয়ে আন্তরিকভাবে আলাপচারিতায় লিপ্ত হন।
আলাদা আলাপচারিতায় বিদ্যালয়টির শিক্ষকবৃন্দের কাছে ম্যাফ সদস্যবৃন্দ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও বুলিং প্রতিরোধে অভিযোগ সেল গঠন, নিরাপত্তা হটলাইন প্রণয়ন, পারিপার্শ্বিক নিরাপত্তা প্রদান ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতির প্রস্তাবনা রাখেন। এসময় শিক্ষকেরাও তাদের নানান অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষকদের পক্ষে একাডেমিক কো-অর্ডিনেটর জিনাত আক্তার বিদ্যমান রাজনৈতিক ভেদাভেদ ভুলে এরকম সচেতনতামূলক কর্মসূচিকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে এরকম কর্মসূচি আরো বড় পরিসরে ও মাত্রায় আয়োজন করার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন