এ সম্পর্কিত আরও খবর
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী নায়িবুল রহমান হিমেল
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
গত মঙ্গলবার (২৩ জুন) আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এর আসরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী নায়িবুল রহমান হিমেল। তিনি তেজগাঁও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পুরুষদের -৬৬ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে নায়িবুল রহমান হিমেল অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার পরিচয় দেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন, যা তেজগাঁও কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের।
নায়িবুল রহমান হিমেলের এই সাফল্যে তেজগাঁও কলেজ পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
তাঁর এই কৃতিত্ব কলেজের অন্যান্য শিক্ষার্থীকে খেলাধুলায় অংশগ্রহণ এবং নিজেদের মেধা ও দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন