এ সম্পর্কিত আরও খবর
সিনেট সদস্য হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম অধিবেশনে অংশ নিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ২৮তম বার্ষিক সিনেট অধিবেশন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাধারণ সভায় আমন্ত্রিত সিনেট সদস্য হিসেবে যোগ দিয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। অধিবেশনে দেশের উচ্চশিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে তিনি বেশ কিছু যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।
অধিবেশনে কেবল বাজেট পাসই নয়, বরং আগামী দিনের উচ্চশিক্ষার দর্শন নিয়েও হয় বিস্তর আলোচনা। যেখানে সাধারণ শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তেজগাঁও কলেজকে একটি শিক্ষার্থীবান্ধব ও রোল মডেল ক্যাম্পাস হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন প্রফেসর শামীমা ইয়াসমিন। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনেও তাঁর এই দূরদর্শী ও কার্যকর মতামত দেশের সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন