এ সম্পর্কিত আরও খবর
রংপুরে ‘বিবর্তন’ সংগঠনের নতুন কমিটি ঘোষণা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:১৪ এএম
-
রংপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন রংপুর’-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুরের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চৌধুরী মাহমুদ-উন নবী ডলার এর স্বাক্ষরিত এক পরিচিতি সভার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচিত কার্যকরী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভীষ্মদেব রায় সুমন, সহ-সভাপতি, সুমন সরকার এবং সাধারণ সম্পাদক, সমর কুমার সরকার মিঠু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, বিধান রায়, সাংগঠনিক সম্পাদক মো. লাবু চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৌরভ চন্দ্র বর্মণ, অর্থ সম্পাদক রমা রানী, প্রশিক্ষণ ও আইসিটি বিষয়ক সম্পাদক প্রজ্ঞা মানসী সাংমা, দপ্তর সম্পাদক মো. মাহাবুল আলী সাগর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল রায় দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আটজন কার্যনির্বাহী সদস্যও মোঃ সাব্বির হোসেন, মোঃ মাহবুব হাসান, মোঃ রায়হান চৌধুরী সজল, নাফিসা আনজুম খান, সোহাগী আক্তার, শান্ত কুমার, সাব্বির হোসেন, সুজিত শর্মা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সংগঠনের নেতারা জানান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে নতুন কমিটি কাজ করবে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন: সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদ উন নবী ডলার, রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (রামবা), রংপুরের সভাপতি জহির আলম নয়ন, রিপোর্টার্স ইউনিটি, রংপুরের সভাপতি মাহফুজ আলম প্রিন্স এবং রংপুর থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দীন বাবু।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন