এ সম্পর্কিত আরও খবর
জুলাই শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ শাখা কর্তৃক আয়োজিত "জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে" প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি, তেজগাঁও কলেজের গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও জুলাই যোদ্ধা অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন।
আজ সোমবার (২০ জুলাই) তেজগাঁও কলেজ মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে তেজগাঁও কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
প্রধান অতিথি অধ্যাপক কামাল উদ্দিন তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতি এবং বিগত শাসনামলে নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে গভীর শ্রদ্ধাভরে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি আহত ও পঙ্গুত্ববরণকারী বিপ্লবীদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “আফসোস, অর্জিত পরিবর্তনের পরও সরকার যেন জুলাইয়ের সেই বীরত্বগাথা ও আত্মত্যাগকে ভুলে যেতে বসেছে। জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিয়ে দ্বিচারিতার আশ্রয় নেওয়া হচ্ছে। যতদিন না জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত হবে, ততদিন এই বিপ্লবের মূল লক্ষ্য অর্জিত হবে না।” তিনি সরকারকে অনতিবিলম্বে এই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান এবং বিপ্লবের চেতনা রক্ষায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দ জানায়, “শহীদ আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লব সফল না হলে এদেশের মানুষ গুম, খুন, আয়নাঘর এবং ডিবি কার্যালয়ের লোমহর্ষক নির্যাতনের নির্মম সত্য জানতে পারত না। তাই জুলাই বিপ্লবের প্রকৃত সফলতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে।”
তারা আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ জুলাই শহীদদের নিয়ে সর্বপ্রথম ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমান কলেজ প্রশাসন জুলাই শহীদদের রক্তের উপার দাঁড়িয়ে থাকলেও জুলাই নিয়ে তাদের কোন কার্যক্রম এখন পর্যন্ত দেখা যায় নি, জুলাই নিয়ে প্রতিটি ছাত্র সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কলেজ প্রশাসনের জুলাই কে ধারণ করতে হবে।
নতুন বাংলাদেশে তেজগাঁও কলেজ ও ছাত্রশিবিরের ভূমিকা:
উল্লেখ্য, ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই গণঅভ্যুত্থানে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রাজধানীর রাজপথ কাপানো আন্দোলন এবং স্বৈরাচারবিরোধী দফায় দফায় কর্মসূচিতে তেজগাঁও কলেজের ছাত্রজনতার সাহসী অংশগ্রহণ নতুন বাংলাদেশ গড়ার ভিত রচনা করে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তেজগাঁও কলেজ ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ভবিষ্যতেও গঠনমূলক ও বিপ্লবী ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেজগাঁও কলেজ মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন।
তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জনাব মোঃ নুরুল আলম ইব্রাহিমের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম, এইচআরডি সম্পাদক আব্দুর রহমানসহ তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন