এ সম্পর্কিত আরও খবর
জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১১ অনুযায়ী ভূমিকম্প পরবর্তী অদ্ভূত পরিস্থিতিতে প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী অদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১১ অনুযায়ী প্রার্থীদের ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বরের ডোপটেস্টের কার্যক্রম স্থগিত করা হলো। ডোপ টেস্টের নতুন সময়-সূচি পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভূমিকম্পের কারণে ক্যাম্পাসে বেশিরভাগ প্রার্থীরা চলে গেছে। এইজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সঙ্কা নেই এখনও পর্যন্ত। আশা করি যথাসময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ-র আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ নভেম্বর ও ১৬, ১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন