এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে ১ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রদল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ওই নারীর ১ বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর ১ বিঘা জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে দেন ইউনিয়ন, উপজেলা, পৌর ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে তারা দলবদ্ধ হয়ে মাঠে নেমে ধান কাটার কাজ সম্পন্ন করেন। এতে উপকৃত হন অসহায় ওই নারী। যিনি শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে ধান কাটতে পারছিলেন না।
ভুক্তভোগী নারী ডলি বেগম বলেন, ‘‘আমার অভাবের সংসার। টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিলেন। আমার স্বামী নেই বেঁচে নেই। দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে দিয়েছি আর ছোট মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে।’’
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন বলেন, ‘‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন