এ সম্পর্কিত আরও খবর
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছিতে সোহেল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বেলগাছি সংলগ্ন খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।
নিহতের বাবা আসাবুল হক জানান, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এর জের ধরেই ফারুক আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান বলেন, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন