এ সম্পর্কিত আরও খবর
গাজীপুরে অঙ্গহানিদের চিকিৎসা ও পুনর্বাসনে রেড ক্রিসেন্টের উদ্যোগ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪২ এএম
-
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে আহত ও অঙ্গহানি হওয়া ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাজীপুরে আয়োজন করা হয়েছে অঙ্গহানিদের নিয়ে সেবা ও মতবিনিময় অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর। তিনি বলেন, “জুলাইয়ের ঘটনায় আহত ব্যক্তিরা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা চাই তাদের সার্বিক পুনর্বাসন নিশ্চিত করতে।”
ডা. শাহানা জাফর আরও জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি দেশব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি অঙ্গহানিদের জন্য বিশেষ চিকিৎসা, ফিজিওথেরাপি, মানসিক পরামর্শ এবং মাসিক আর্থিক সহায়তা প্রদান করছে। আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা নিশ্চিতে ইতোমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অঙ্গহানিরা রেড ক্রিসেন্টের এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত চিকিৎসা ও পরামর্শ সেবার ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বেশি আহত ব্যক্তিকে সহায়তার আওতায় আনা হবে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন