এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি: সারা দেশের মতো সিরাজগঞ্জেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন। এটি চলবে বেলা ১২টা পর্যন্ত।
কর্মবিরতির কারণে হাসপাতালে সব ধরনের পরীক্ষা–নিরীক্ষা ও ওষুধ বিতরণ অস্থায়ীভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা।
আব্দুল্লাহ নামের এক রোগী জানান, সিটিস্ক্যান করার জন্য এসেছিলাম এসে শুনি তারা কর্মবিরতি দিয়েছে এজন্য ফিরে যাচ্ছি।
উল্লাপাড়ার আনিসুর নামের এক বৃদ্ধ রোগী বলেন, আমার কোমরের ব্যথা। তাই ডাক্তারের কাছে এসেছি। এসে শুনি দুপুরের আগে চিকিৎসা হবে না।
টেকনোলজিস্ট–ফার্মাসিস্টরা জানান, ‘আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এটি আমাদের ন্যায্য অধিকার। আগামীকাল পূর্ণদিবস কমপ্লিট শাটডাউন পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা ও শিক্ষা–সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পূর্ণ কর্মদিবস ‘কমপ্লিট শাটডাউন’ পালনের ঘোষণা দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায় না হলে পরবর্তী ধাপে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন