এ সম্পর্কিত আরও খবর
নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারী ইউপি সদস্য পেয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও তাঁর স্বামী যুবদল নেতা আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (৩ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ নভেম্বর সকালে শাহজাদপুরের পশ্চিম দুয়ারী এলাকায় নিজ ঘরের বিছানা থেকে পেয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই তাঁর স্বামী আব্দুল আলীম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে নিহতের বাবা হানিফ সরকার শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র্যাব-১২–এর অধিনায়কের নির্দেশনায় একটি দল অভিযান চালিয়ে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকা থেকে আলীমকে আটক করে। পরে তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলীম হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। স্ত্রী পেয়ারা খাতুন একই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন