এ সম্পর্কিত আরও খবর
কালিগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দিন ও বঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে কালিগঞ্জে এ সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
কালিগঞ্জ সরকারি কলেজ মোড় থেকে কাজী আলাউদ্দিনের নেতৃত্বে বের হয় একটি গণমিছিল। অপরদিকে, কালো পতাকা মিছিল নিয়ে মাঠে নামেন ডা. শহিদুল আলমের সমর্থকরা। শহিদুলপন্থিরা মিছিল নিয়ে কাজী আলাউদ্দিনের সমাবেশস্থলের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। অভিযান চালিয়ে তারা চারজনকে আটক করে। জব্দ করা হয় একটি মিনি ট্রাক, তিনটি পিকআপ ভ্যান, লাঠি, ইটপাটকেল, গুলি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা।
স্থানীয়রা জানান, মনোনয়ন বঞ্চিত শহিদুল আলমপন্থিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে কাজী আলাউদ্দিনের সমর্থকরা মনোনয়ন নিশ্চিতের দাবিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন