এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ এএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় খায়রুন নেছা (৭৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খায়রুন নেছা একই এলাকার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে ওই বৃদ্ধা নারী নিখোঁজ ছিলেন। সকালে ডোবায় হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। । তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন