এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় ছাত্রদলের দুই নেতাকে শোকজ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ও সদস্যসচিব মো. ফয়সাল কবির আখন্দকে শোকজ করেছে ছাত্রদল।
শুক্রবার (৫ডিসেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন