এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদরের কাশিয়াহাটা এলাকার আবাদি জমির পাশের একটি কলাবাগান থেকে চোখ উপড়ানো এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবাদি জমির পাশের কলাবাগানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। ওই নারীর চোখ উঠানো আর উলঙ্গ অবস্থায় গলায় ওড়না পেঁচানো ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেলের নাজরান রউফ রোববার বিকেল পাঁচটায় বলেন, খবর পেয়ে পুলিশ ও পিবিআই যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন