এ সম্পর্কিত আরও খবর
বান্দরবান জামায়াত আমিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অনুসন্ধানে বেরিয়ে এলো সত্য
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আবদুচ ছালাম আজাদের বিরুদ্ধে অন্যের জমি গায়ের জোরে দখলের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মিরর নিউজ-এর পক্ষ থেকে অনুসন্ধানে গিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও নথিপত্রে ঘটনাটির একটি ভিন্ন চিত্র উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং জমির কাগজপত্র পর্যবেক্ষণ করে প্রাথমিক ভাবে দেখা যায় এই জমিটি পৈত্রিক সূত্রে এস এম আবদুচ ছালাম আজাদ ও তার পরিবারের। সর্বশেষ রেকর্ড (খতিয়ান) অনুযায়ীও জমির মালিকানা আব্দুস সালাম আজাদ ও তার পরিবারের নামে রয়েছে। এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, স্বাধীনতার আগ থেকেই এই জমিতে আব্দুস সালাম আজাদের বাবা, দাদারা বসবাস করতেন এবং এখানেই আব্দুস সালাম ও তার বোনদের জন্ম হয়েছে।
অভিযুক্ত এস এম আবদুচ ছালাম আজাদ বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক চরিত্র হনন করতে বিভিন্ন ভিডিও কাটছাঁট করে প্রচার করা হচ্ছে।”
এলাকার বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক বাসিন্দাও নিশ্চিত করেন, বহু প্রজন্ম ধরে জমিটির প্রকৃত মালিক এস এম আব্দুস সালাম ও তার পরিবার, এবং তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন।
অন্যদিকে, জমির মালিকানা দাবি করা পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছেও নথিপত্র আছে বলে দাবি করেন।তবে কোনো ধরণের নথিপত্র আমাদের দেখাতে পারেননি। তাদের ভাষ্যমতে, বর্তমান বিএস খতিয়ান অনুযায়ী তাদের নাম রয়েছে এবং তারা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছেন। অভিযোগকারী মো. মুজিব জানান, তার কাছে নিলামসূত্রে প্রাপ্ত জমির কাগজ রয়েছে, তবে তিনি আমাদেরকে দেখাতে অপারগতা প্রকাশ করেন।
তদন্তে জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের দাবি পাওয়া গেলেও অভিযোগকারী পক্ষে কোনো নথি আমাদেরকে প্রদর্শন করতে পারেনি। একই সঙ্গে স্থানীয় সকলের বক্তব্য জমিটির পৈত্রিক মালিকানা এস এম আবদুচ ছালাম আজাদের পরিবারের বলেই মত প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন