এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন। জনদুর্ভোগ কমাতে ঝিনাইদহে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুরু করে আরাপপুর জামতলা হয়ে আরাপপুর মোড়, পাগলা কানাই সড়ক, চুয়াডাঙ্গা সড়কসহ শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহাসড়কের পাশে থাকা কাঠের গুড়ির ভাগাড়, বালুর স্তূপসহ অস্থায়ী সব অবকাঠামো অপসারণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, জনভোগান্তি নিরসন ও পরিচ্ছন্ন জেলা গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সড়ক-মহাসড়কের পাশে কোনো ধরনের অবৈধ স্থাপনা ও সামগ্রী রাখা থেকে জনগণকে বিরত থাকতে হবে। শহরটি সবার, সবাই মিলে শহরকে সুন্দর রাখার চেষ্টা করা উচিত।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন