এ সম্পর্কিত আরও খবর
শিশু সাজিদকে উদ্ধারের পর নেওয়া হয়েছে হাসপাতালে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।
ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, শিশুটিকে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন সে জীবিত না মৃত আছে।
প্রায় ৩২ ঘণ্টা পর গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করল ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন