এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে শিশুকাননের যুগপূর্তি উদযাপন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রাথমিক শিক্ষা শাখা কেএফএসসি শিশুকাননের যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৩ডিসেম্বর) দিনব্যাপী ক্যাম্পাস প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।বএতে স্বাগত বক্তব্য রাখেন কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু।
বিশেষ অতিথি ছিলেন রাজধানীর উত্তরা টাউন কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম ভূঁইয়া, ঢাকা কমার্স কলেজের অধ্যাপক কাজী সায়মা বিনতে ফারুকী, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং কাজী হাসানুজ্জামান-অজিউল্যাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক হোসাইন প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন