এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামের রাউজান থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সন্ত্রাস-কবলিত এলাকা রাউজান থেকে দুটি পাইপগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার কদলপুর ইউনিয়নের মাইজপাড়াস্থ গুন্না হাজীর খালি ভিটার পূর্ব পাশে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো পড়ে ছিল।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র দুটি ১৩ ডিসেম্বর সন্ধ্যায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাউজানে দেড় ডজনের মতো খুন হয়েছে যাদের অধিকাংশই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রাউজানে র্যাব, পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে দেশী-বিদেশী প্রচুর অস্ত্র উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন