এ সম্পর্কিত আরও খবর
ডাব খেয়েই গাছের চূড়ায় যুবকের ঘুম, নামালো ফায়ার সার্ভিস
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহেন শাহ আলী (৪০) নামে এক যুবক নারিকেল গাছে উঠে ঘুমিয়ে পড়েছেন। বার বার তাকে স্থানীয় মানুষজন নামতে বললেও তিনি নামেননি। তিনি স্থানীদের বলে উঠেন গাছ আর মাটির মালিক আল্লাহ। তিনি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছেন। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এবার তিনি কারো ডাকে সাড়া দিচ্ছিলেন না।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে দুই ঘন্টা চেষ্টার পর গাছ থেকে নামায়। এসময় রশি দিয়ে বেঁধে তিনি ৭ টি ডাব নিচে নামান। একপর্যায়ে ফায়ার সার্ভিসের লোকজনকে শাহেন শাহ বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন- ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়েন’।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয়ভাবে কৌতুহল সৃষ্টি হয়েছে।
স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসে জানায়, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধি। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান, শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি অনঢ় থাকেন। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭ টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন