এ সম্পর্কিত আরও খবর
এক সপ্তাহ ধরে নিখোঁজ জুলাই যোদ্ধা তামিমের বাবা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তামিম। নিখোঁজ কামরুল ইসলাম ফিলিং স্টেশন পরিচালনা করেন। তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজপাড়ার হায়দার আলীর ছেলে।
তামিম জানান, গত ৮ ডিসেম্বর তাঁর বাবা হিরো হোন্ডা ব্র্যাণ্ডের হাংক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বের হওয়ার সময় তাঁর পরণে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার।
তামিম আরো জানান, ঘটনার দিন থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব যায়গায় খোঁজ নিয়েছি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে আমরা খুব দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমরা তাঁর (কামরুল ইসলাম) সন্ধানে বিভিন্নভাবে খোজঁখবর নেওয়ার চেষ্টা করছি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
তবে অপহরণ হতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এমন কোনো লক্ষণ এখনও পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি যাতে দ্রুত সন্ধান পেতে পারি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন