এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরায় ওসমান হাদীর সুস্থতা কামনায় শিবিরের দোয়া মুনাজাত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলার আশাশুনি দক্ষিণ থানা শাখার উদ্যোগে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এশার নামাজের পর কুড়িকাহুনিয়া লঞ্চঘাট জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মুনাজাতে শরিফ ওসমান হাদীর আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতাপনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আল আমিন, আশাশুনি সাথী শাখার সাবেক সভাপতি মো. মারুফ বিল্লাহ, আশাশুনি উপজেলা দক্ষিণ সাথী শাখার সভাপতি মো. মহিবুল্লাহ ও সেক্রেটারি তৌহিদুল ইসলাম। এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন স্তরের মুসল্লিরা দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর দ্রুত সুস্থতার পাশাপাশি হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন