এ সম্পর্কিত আরও খবর
কামারখন্দে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার হায়দারপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী ইসলাম হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ইসলাম হোসেনের স্ত্রী শিউলী খাতুন (৩৫) বলেন, সোমবার রাতে গ্রামে একটি ইসলামিক জলসা ছিল। জলসা শেষে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজার তালা ও আলমারি ভাঙা দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ঘরে রাখা প্রায় ৫০ হাজার টাকা নগদ ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নেই। তাঁর ধারণা, বাড়ির পেছনের গেট দিয়ে চোরেরা ভেতরে ঢুকে এসব মালামাল নিয়ে গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ আকন্দ বলেন, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন