এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘন
লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করায় জরিমানা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশ করায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। তফসিল ঘোষণার পর এখন সভা সমাবেশ করলে আচরণবিধি লঙ্ঘন হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ঘটনাস্থলে অভিযান চালান।
তিনি ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, প্রায় ২০০ লোক নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হয়। সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তার এক সমর্থক ছিল। সমাবেশ করে আচরণ বিধি লঙ্ঘন করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন