এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে হোটেল শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
তীব্র শীতের এই সময়ে সমাজের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ঝিনাইদহে হোটেল শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক আমির হোসেনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার হোটেলে কর্মরত শতাধিক শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি বাবলু মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শীত মৌসুমে দিনমজুর ও নিম্নআয়ের শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্টে থাকেন। সেই কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শীতবস্ত্র পেয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন