এ সম্পর্কিত আরও খবর
রংপুরে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ও চাকরি মেলা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
দেশের মোট রেমিটেন্সের এক শতাংশও রংপুরে আসে না। সম্প্রতি রংপুরে রেমিটেন্সের পালে হাওয়া লাগতে শুরু করেছে। গত তিন মাসে বিদেশে থাকা কর্মীদের মাধ্যমে রংপুরে প্রায় ১ হাজার ৮৪৭ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলা প্রশাসক প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বোয়েসেলের উপ-মহাব্যবস্থাপক নাজমুন নাহার, কারমাইকেল কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেসারুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা না থাকার কারণে বাংলাদেশের কর্মীরা পিছিয়ে পড়ছে। এ দুটি বিষয়ে জ্ঞান না থাকায় তারা অর্ধেকেরও কম বেতন পাচ্ছে। এ সমস্যা নিরসনে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেবিদেশী ভাষা প্রশিক্ষণ ও কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া বিদেশগমনেচ্ছুদের বিদেশে গিয়ে কাজ করার প্রক্রিয়াকে সহজীকরণে কাজ করা হচ্ছে। এতে করে তারা দালাল, প্রতারকের হাত থেকে তারা রক্ষা পাচ্ছে।
রংপুরে প্রবাসীর সংখ্যা কম থাকায় এখানকার শিক্ষিত, দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানীতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্সপাঠানো ব্যক্তি, বিদেশ ফেরত রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা স্বারক প্রদান এবং বিদেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধার মেধাবী সন্তানদের বৃত্তির চেক প্রদান করা হয়।
এরপর জেলা প্রশাসন, টিটিসি, ডিইএমও, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার ও বোয়েসেলের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে ফিতা কেটে তিন দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করা হয়। মেলার ২১টি স্টলেবিদেশে চাকরি প্রত্যাশীরা নিরাপদ অভিবাসন, চাকরির ধরণ, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে জানতে পারছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন