এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয় থেকে আনসার সদস্যদের একটি দল বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ সময় বাসে থাকা ১১ আনসার সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন