এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে পাঁচ অবৈধ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উল্লাপাড়া উপজেলায় কয়ড়ার চরপাড়া এলাকার মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৮০ হাজার টাকা, দাদপুর এলাকার মেসার্স এইচ অ্যান্ড কে ব্রিকসকে ১ লাখ টাকা এবং চড়ুইমুড়ি এলাকার মেসার্স বি আর বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শাহজাদপুর উপজেলার মাদলা এলাকার মেসার্স এম এইচ টি ব্রিকসকে ৭০ হাজার টাকা এবং হরিরামপুর এলাকার মেসার্স জি আর সি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান এবং উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম বলেন, সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বৈধ লাইসেন্স না থাকায় পরিবেশ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন