এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জের নতুন ডিসি আমিনুল ইসলাম
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।
শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়- জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা, গাজীপুর, খুলনাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৭ জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে ৮ জনকে নিয়োগ দিয়ে শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিরাজগঞ্জের ডিসি নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) সচিব হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। ২০২৪ সালের ৩ নভেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন ২৫তম বিসিএসের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন