এ সম্পর্কিত আরও খবর
ভিপি নুরের আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী শাহ আলম
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১২ পটুয়াখালী ৩ (গলাচিপা -দশমিনা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী ও পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির, বরিশাল অঞ্চল টিমের সদস্য গলাচিপা সরকারি কলেজের সাবেক ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিটে সহকারি রিটেইনিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে, উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত মোঃ হোসেনের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হোসাইন উপজেলা আমির গলাচিপা, মোহাম্মদ সানাউল্লাহ শামীম উপজেলা সেক্রেটারী গলাচিপা উপজেলা, মাওলানা বেল্লাল বিন সুলতান পৌর আমির গলাচিপা, আনোয়ার হোসেন সেক্রেটারি পৌর শাখা, মাওলানা ইয়াহিয়া খান সাবেক উপজেলা আমির,মাওলানা আবুল হোসেন ওলামা পরিষদ সভাপতি গলাচিপা উপজেলা, হাফেজ ফজলুর রহমান ব্যাবসায়ীক পরিষদ সভাপতি, হাফেজ ফেরদৌস মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি, কাজী খায়রুল হাসান সভাপতি গলাচিপা উপজেলা শিবির, মাসুম বিল্লাহ যুব বিভাগ সভাপতি গলাচিপা উপজেলা, মাওলানা লুতফুর রহমান উপজেলা আমির দশমিনা, জুবায়ের হোসেন উপজেলা সভাপতি দশমিনা শিবির সহ কয়েকশত নেতাকর্মী।
এসময়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক শাহ আলম, তিনি জানান, পটুয়াখালী ৩ আসনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আজ থেকে সকল নির্বাচনী নিয়ম-কানুন মেনে নির্বাচনে প্রচারণা চালাবে, এবং এই আসরে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রাখবে, তোরা ১০ জাতীয় সংসদ নির্বাচনে যদি পটুয়াখালী ৩ আসনে জামায়েত ইসলামের প্রার্থী নির্বাচিত হয়, তাহলে এ জনপদের মানুষ তার ন্যায্য অধিকার ঘরে বসেই পেয়ে যাবে তাকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না, আমরা চাই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে, আমারা চাই এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন