এ সম্পর্কিত আরও খবর
ভোলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ এএম
-
ছবি: সংগৃহীত
ভোলায় কনকনে শীত থেকে গ্রামীণ অসহায় ও দরিদ্র মানুষকে রক্ষায় কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা’ শনিবার সকালে ভোলা জেলা শহরের বাংলা স্কুলের হলরুমে শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মাঝে কম্বল তুলে দেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাকসুদুর রহমান, শিক্ষক সারাফাত, সাংবাদিক নেতা হারুন অর রশিদ, সমাজসেবী মো. শাহাব উদ্দিন মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন